সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
সীমান্তে পাকিস্তানের ৬ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় অভিযানে ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

গত বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নিহত ছয় সেনা হলেন, ক্যাপ্টেন নোমান সালিম (২৪), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহি আইজাজ আলী (২৩), সিপাহি মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহি মুহাম্মদ শাহবাজ (৩২)।

পাকিস্তান আইএসপিআর জানায়, পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় ‘ফিতনা আল খাওয়ারেজ’ সদস্যরা ওই এলাকায় তৎপরতা চালাচ্ছিল। খবর পেয়ে অভিযানে যায় সামরিক বাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে তীব্র সংঘাত বাধে। আভিযানিক দলকে সহযোগিতায় বাইরে থেকে অতিরিক্ত সেনাও আনা হয়। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের হামলায় ছয় সেনা প্রাণ হারান।

পাকিস্তান আইএসপিআর আরো জানায়, অভিযান এখনো চলছে। কুরাম জেলাকে নিরাপদ করতে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বড় অভিযানের পরিকল্পনা করছে।

এদিকে সেনা নিহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “তাদের সাহসিকতায় পাকিস্তান গর্বিত। জাতি এ আত্মত্যাগ স্মরণে রাখবে।”

অন্যদিকে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী ‘ফিতনা আল খাওয়ারেজে’র ৭ সন্ত্রাসীও নিহত হয়েছেন। অঞ্চলটিতে এখনো অভিযান চলছে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস ট্রিবিউন


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   পাকিস্তান   সেনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close