বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তিস্তা রক্ষায় লালমনিরহাটে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফ্ল্যাশ মব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৩০ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লালমনিরহাটের তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন জেন-জি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এক ব্যতিক্রমী ফ্ল্যাশ মব ও মানববন্ধন করেছে।

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে বুধবার (২৯ অক্টোবর) সকালে মিশন মোড় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজনে নাচ, অভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তিস্তা নদীর সংকট, মানুষের জীবিকা হারানোর আশঙ্কা এবং নদী রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এতে লালমনিরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

বক্তারা বলেন, “তিস্তা শুধু একটি নদী নয়; এটি উত্তরবঙ্গের জীবন, কৃষি, সংস্কৃতি ও ভবিষ্যতের প্রতীক। নদী বাঁচানো মানেই আমাদের অস্তিত্ব রক্ষা করা।”

তারা আগামী জাতীয় নির্বাচনের আগেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরুর দাবি জানান।

জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব হামীদুর রহমান, সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মৃদুল হাবীব, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন ও সদস্য কামরুজ্জামান সুমন প্রমুখ।

ফ্ল্যাশ মবটি পরিচালনা করেন ঝঙ্কার যুব সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মণ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেন-জি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   তিস্তা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close