বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেনীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৪:৫৯ পিএম
ফেনী পৌরসভা জাকের পার্টির জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি

ফেনী পৌরসভা জাকের পার্টির জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি

ফেনী পৌরসভা জাকের পার্টির উদ্যোগে এক সাংগঠনিক জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫ইং) বিকেল ৩টায় ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে এ জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

জনসভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসএসকে রোডের টপ টেন ভবনের চতুর্থ তলায় এসে তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি ও প্রধান সমন্বয়কারী আলহাজ্ব রহিম উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রফিকুল ভূঁইয়া সহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন দলীয় নেতারা, যেখানে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করা এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ভূঁইয়া সকল নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সমাবেশটি সফল ও স্বার্থক হয়েছে।”

অনুষ্ঠানে জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ভিডিও কলে বক্তব্য রাখেন এবং সংগঠনের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ফেনী   জাকের পার্টি   সাংগঠনিক   জনসভা   বর্ণাঢ্য র‍্যালি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close