জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলম সেলিম সভাপতি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন রুনু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩২ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং দুপুর ১টার দিকে নির্বাচন কমিশনার ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরীফুল হুদা ফলাফল ঘোষণা করেন। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক নাজমুল আলম ও অধ্যাপক মো. মনজুর ইলাহী।
ঘোষিত ফলাফলে দেখা যায়, গণিত বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. ছালেহ আহমদ খান, অধ্যাপক মোস্তফা নাজমুল মানসুর, অধ্যাপক শাহাদাত হোসেন, অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন ও অধ্যাপক নাসরিন সুলতানা।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন, অধ্যাপক ড. বোরহান উদ্দিন ও অধ্যাপক ড. মোহাম্মদ রায়হান শরীফ। সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আল-আমিন খান।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- দপ্তর সম্পাদক অধ্যাপক ড. আমিনুর রহমান খান, প্রচার সম্পাদক মো. এস. এম. মাহমুদুল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অধ্যাপক ড. ফজলুল করিম পাটোয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, পরিবেশ ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এবং নারী বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. শামছুন নাহার।
এদিকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১২ শিক্ষক। তারা হলেন- অধ্যাপক মো. গোলাম মোস্তফা, অধ্যাপক মো. তালিম হোসেন, অধ্যাপক নাহিদ আখতার, মিসেস কামরুন নেছা খন্দকার, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক আবু ফয়েজ মো. আসলাম, অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম, অধ্যাপক তাসলিমা নাহার, অধ্যাপক মোহাম্মদ এমাদুল হুদা, অধ্যাপক কে. এম. জাহিদুল ইসলাম, অধ্যাপক মাসুম শাহরিয়ার এবং অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম।
নবনির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমাজের কল্যাণে কাজ করা, একাডেমিক উৎকর্ষ বৃদ্ধি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।