প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:১৯ পিএম আপডেট: ২৮.১০.২০২৫ ১০:২১ PM

২৮ অক্টোবরের হত্যাকান্ডে খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে মীরসরাই পৌর সদরে উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির এর সভাপতিত্বে সেক্রেটারি মোঃ আনোয়ার উল্লাহ আল মামুন এর পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির মনোনিত সংসদ সদস্য প্রার্থী জনাব আলা উদ্দিন সিকদার।
সভায় প্রধান অতিথি বলেন, আজ সময় এসেছে খুনিদের বিচারের আওতায় নিয়ে আসার। ইনশাআল্লাহ সকল খুনের বদলা নেওয়া হবে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লাকে বিজয় করার মাধ্যমে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইউসুফ বিন আবু বকর, মাওলানা নিজাম উদ্দিন, মোঃ শিহাব উদ্দিন, শফিকুল আলম সিকদার, মোঃ লোকমান হোসেন, হাফেজ ইকরাম ও সাকিব প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এমএস