বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:০৯ পিএম

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৪১ জন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ২৭৩ জনের মৃত্যু এবং ৬৭,৪৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে, ঢাকা মেডিক্যাল কলেজে একজন, মুগদা মেডিক্যাল কলেজে একজন, ল্যাব এইড হাসপাতালে একজন, ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে একজন। মৃতদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাদের বয়স ৭ থেকে ৬৩ বছর।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকা থেকে ৩৭০ জন। অন্যান্য বিভাগের ভর্তি রোগীর সংখ্যা যথাক্রমে, ঢাকা বিভাগ: ২০৬ জন, চট্টগ্রাম: ১২০ জন, বরিশাল: ১৭৪ জন, ময়মনসিংহ: ৪৯ জন, খুলনা: ৫৯ জন, রাজশাহী: ৪৫ জন, রংপুর: ১৯ জন, সিলেট: ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে অনেকেই ঢাকার বাসিন্দা হলেও সাম্প্রতিক সময়ে ঢাকার বাইরের জেলাগুলোতে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   মৃত্যু   হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close