বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে গভীর রাতে গোলাগুলিতে একজন নিহত, অনেকে গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরে ব্যানার টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলিতে সাজ্জাদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারী ও অটোরিকশা চালকসহ অন্তত আধা ডজন মানুষ গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন কালের কণ্ঠকে বলেন, রাতে বাকলিয়া এক্সেস রোডে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি হয়।
সেখানে সাজ্জাদ নামে একজন মারা গেছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় যুবদল নেতা এমদাদুল হক বাদশা বলেন, পটিয়ার তাঁতিলীগের এক নেতা শহরে এসে বিএনপির নামে ব্যানার টাঙিয়েছে। এটা নিয়েই ঝামেলা।

এতে আমাদের সাজ্জাদ মারা গেছে। আধা ডজনের বেশী মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

নিহত সাজ্জাদের বাবা নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দেন এবং ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। রাত ৩টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় কাতর কণ্ঠে আহাজারি করতে দেখা যায়।

আহাজারিতে তিনি বলেন, “আমার জীবন এখন শেষ; সবটাই বিএনপির দায়। যারা আমার ছেলেকে মেরেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   গভীর রাতে   গোলাগুলি   একজন নিহত   অনেকে   গুলিবিদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close