প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:৪২ পিএম

মীরসরাই থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল চোরচক্রের ৫ জন, পরোয়ানাভূক্ত ১জন ও বিভিন্ন অপরাধে ৩ জন আসামীসহ মোট ৯ জন গ্রেফতার করেছে।
সোমবার (২৭ অক্টোবর) পুলিশ অভিযান পরিচালনা করে মো: নাজমুল হক প্রকাশ ফকির, মো: সজীব (২৩), মো: রিয়াজ হোসেন (২০) মো: আমজাদ হোসেন প্রকাশ রাশেদ (২২), মো: রাসেল (২৮), অপর আরেক অভিযানে মীরসরাই থানাধীন পৌর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় মো: ফাহিম (২১), মনিরুল ইসলাম (১৮), নাইমুল হোসেন মাহিম (১৯) কে গ্রেফতার করে।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, মাদক ও চুরির বিরুদ্ধে মীরসরাইয়ে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। এর অংশ হিসাবে গতকাল পাঁচ মোটরসাইকেল চোরচক্রের সদস্য ও মাদক ব্যবসায়ী সহ ৯ আসামীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, যতদিন মীরসরাই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না ততদিন মীরসরাই থানার অভিযান চলমান থাকবে, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/ এমএস