বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টি-২০ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৬:২৬ পিএম

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টিতেও একই সাফল্যের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে টাইগাররা।

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। সর্বশেষ চারটি সিরিজেই জয় পেয়েছে টাইগাররা—শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে হারিয়েছে তারা। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে দলটি।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবারও ফেভারিট হিসেবেই মাঠে নামছে টাইগাররা।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচে বাংলাদেশের জয় ৮টিতে, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে, আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আজকের ম্যাচে জিতলে জয়সংখ্যায় সমতায় ফিরবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  টি-২০ সিরিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close