বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫০ নাকি ৫২ বিতর্কের মাঝে বয়স জানালেন মালাইকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৩:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা। নানা সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী। তবে বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করা যায় তার বয়স নিয়ে বিতর্ক। 

সম্প্রতি নিজের জন্মদিনের কেক এবং সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে মালাইকা দাবি করেন, তিনি ৫০ বছর পূর্ণ করেছেন। সেখানেই নেটিজেনদের নজরে আসে জন্মদিনের কেকটি, যার ওপর লেখা ছিল ‘৫০’ সংখ্যাটি।

যদিও উইকিপিডিয়াসহ বিভিন্ন সূত্র অনুযায়ী তার বয়স ৫২ বলে জানা যায়।

গত ২৩ অক্টোবর নিজের জন্মদিন উদযাপন করেন মালাইকা। বন্ধু-বান্ধব ও ছেলে আরহান খানকে নিয়ে হওয়া সেই পার্টির ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর গত রবিবার রাতে নিজের জন্মদিনের আরও কিছু ছবি পোস্ট করেন মালাইকা। সেখানে তিনি লেখেন, ‘আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ।’ এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই নিজের বয়স ৫০ বলে দাবি করেছেন।

এদিকে মালাইকার ভক্তরা বলছেন, “তার কাছে বয়স শুধুই একটি সংখ্যা। তিনি এখনও অনায়াসে নিজের বয়স ২৫ বলে চালিয়ে দেওয়ার যোগ্যতা রাখেন। বর্তমানে বয়স বিতর্ক ছাপিয়েও ভক্তরা মালাইকার সৌন্দর্য ও ফিটনেসের প্রশংসা করছেন।”

তবে আলোচনা যেমন রয়েছে তেমনি এই অভিনেত্রীর বিপক্ষেও রয়েছে বেশ কিছু সমালোচনাও রয়েছে। নেটিজেনরা বলছেন, ২০১৯ সালে তিনি ৪৬তম জন্মদিন পালন করে থাকেন, তবে ২০২৫ সালে এসে কীভাবে তার বয়স ৫০ হতে পারে?

কিন্তু, অভিনেত্রীর বোন অমৃতা অরোরাও মজা করে একটি পোস্টে লেখেন, “গত কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  অভিনয়   মালাইকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close