বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে ঢাকার ফার্মগেটে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। 

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল রবিবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।

এদিকে কালামের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা জানান, পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন কালাম। এমন দুর্ঘটনায় তার মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
 
উল্লেখ্য, গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটের মেট্রোরেলের ৪৩২ ও ৪৩৩ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিয়ারিং প্যাড খুলে পড়ে ঘটনাস্থলেই মারা যান আবুল কালাম। এ সময় আহত হন আরও দুজন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মেট্রোরেল   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close