বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নেপালে গেল আরো ১০৭১ মেট্রিক টন আলু
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১:২১ AM

চতুর্দশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় ফিরেছে আমদানি-রপ্তানি গতি। নেপালে নিয়মিত আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশের এ স্থলবন্দরটি। নেপালে আরো ১০৭১ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

গতকাল রবিবার (২৬ অক্টোবর) বন্দরটি দিয়ে এস্টারিক্সসহ বিভিন্ন জাতের আলু মোট ৫১টি ট্রাকে ১০৭১ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে।  

এর আগে গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনে সর্বোচ্চ ৭৫ ট্রাকে ১ হাজার ৫৭৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছিল, যা চলতি মৌসুমের সর্বোচ্চ রপ্তানি রেকর্ড। এছাড়া গত শনিবার (২৫ অক্টোবর) ৩৯৯ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত মোট ৩৫ হাজার ৬৭৯ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান জানান, বন্দরটি দিয়ে নেপালে নিয়মিত আলু রপ্তানি হচ্ছে। আলুগুলো পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে তা বাছাইয়ের মাধ্যমে স্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো রপ্তানি করছেন। নেপালের বাজারে বাংলাদেশি আলুর চাহিদা দিন দিন বাড়ছে। এ কারণেই রপ্তানির পরিমাণও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নেপাল   আলু   রংপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close