বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জুলাই সনদ প্রশ্নে আমরা এখনো আপসহীন : সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৬:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘জুলাই সনদ প্রশ্নে আমরা এখনো আপসহীন। অন্যান্য দল শুধু নির্বাচনমুখী আচরণ করে জুলাই সনদে স্বাক্ষর করেছে। যেদিন জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়া হবে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আদেশ জারি করা হবে এবং গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে; সেদিন এনসিপি স্বাক্ষর করবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের জেলা ও উপজেলার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে দুপুরে সাংবাদিকদের মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আমরা মনে করি, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি ও জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। তাই নতুন প্রজন্মের তরুণদের দল এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক।

আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, সেই লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে জেলা, উপজেলাসহ সব ইউনিয়ন ও ওয়ার্ডে এনসিপির কমিটি গঠিত হবে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে সমন্বয় সভায় সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) খায়রুল কবির, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) সাঈদ উজ্জ্বল ও কেন্দ্রীয় সদস্য দিদার শাহ্সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুলাই সনদ   সারজিস আলম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close