বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় হুক ভেঙে বগি বিচ্ছিন্ন ট্রেনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। 

গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার স্টেশনের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে।
 
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‍‍“ভুয়াপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস রৌহা এলাকায় পৌঁছালে বগিগুলোর সংযোগকারী হুক ভেঙে যায়। এতে পিছনের ‘কোচ নং ক’ বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে।”
 
তিনি আরো বলেন, “ট্রেনের ইঞ্জিন ও অন্য বগিগুলো প্রায় দুই কিলোমিটার অতিক্রম করার পর চালক বিষয়টি টের পান। পরে ট্রেনটিকে পুশব্যাক করে বিচ্ছিন্ন বগির কাছে ফিরিয়ে আনা হয়। এবং হুক ঠিক করে পুনরায় বগিটি সংযুক্ত করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।” 

তবে, এ ঘটনায় প্রায় আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ থাকলেও কেউ হতাহত হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গফরগাঁও   ট্রেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close