প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১:১৭ AM

সংগৃহীত ছবি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে একটি গুদামে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা মজুত থাকার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই-বাছাই করছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ব্যবসায়ী শিহাব উদ্দিনের দাবি রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে স্ক্র্যাব হিসেবে এক ব্যবসায়ী নিলামে গুলির খোসা ক্রয় করেন। সেখান থেকে প্রায় সাড়ে ১৩ টন খোসা ৪০ টাকা কেজি দরে ক্রয় করেন তিনি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, ওই স্থানে গুলির খোসা মজুদ রয়েছে। ব্যবসায়ীর কাছে থাকা গুলির খোসা ক্রয়ের কাগজপত্র যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ