সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে : ডা. এজেডএম জাহিদ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:৪৭ পিএম আপডেট: ২৫.১০.২০২৫ ৭:২৫ PM



আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ । 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ভালুকায় এক পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

নেতাকর্মীদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষে যাকেই প্রার্থী করা হবে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে তাকেই জয়যুক্ত করতে হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে চলার চেষ্টা করবেন। মনে রাখবেন বিভাজন কোনো ভাবেই আপনার জয় আনবে না।

এ সময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবয়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান, সদস্য আব্দুল কাইয়ুম সরকার রিপনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


স্বদেশ প্রতিদিন/রাফি 


আরও সংবাদ   বিষয়:  ধানেরশীষ   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close