বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
মতিউর রহমান নিজামী ও মীর কাশেম আলীকে মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হয়েছে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৪:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও মীর কাশেম আলীকে মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হয়েছে।

আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে দৈনিক নয়া দিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

দৈনিক নয়া দিগন্ত আমাদের কাছে একটি সংগ্রামের নাম উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ফ্যাসিবাদী আমলে নানা জুলুমের শিকার হয়েছে এ পত্রিকা। পত্রিকার কর্মীরা নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন।”

বিগত সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ফ্যাসিবাদী আমলে এ দেশের গণতন্ত্রকামী সব মানুষ নির্যাতিত হয়েছে। মিথ্যা মামলা দেয়া হয়েছে। বিগত সরকারের আমলে ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলার পাশাপাশি ২০ হাজার কর্মীকে গুম-খুন করা হয়েছে।”

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, “বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর দমনপীড়ন শুরু হয়। সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।”

এছাড়াও সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সংস্কার সনদে সই করা দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নিজামী   ফখরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close