বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নবীনগরে বিএনপি নেতার ওপর দুর্বৃত্তদের গুলি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৪:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুলের উপর দুর্বৃত্তদের গুলির ঘটনায ঘটেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান।

আজ শনিবার (২৫ আগষ্ট) সাংবাদিকদের অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, “একজন রাজনীতিবিদের উপর এ ধরনের বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়। প্রশাসনকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপকর্ম করার সাহস না পায়।

এ সময় তিনি আহত বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি সহমর্মিতা জানান। তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে নবীনগর পৌর এলাকার পদ্মপাড়ায় নিজ বাড়ির সামনে মফিজুর রহমান মুকুল দুর্বৃত্তদের গুলিতে আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়।

স্বদেশ প্রতিদিন/রাফি 


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close