প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৫:৩১ AM আপডেট: ২৫.১০.২০২৫ ৫:৫৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির সাবেক নেতা মফিজুর রহমান মুকুল। শুক্রবার রাত ৮টার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
মফিজুর রহমান মুকুল নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে রিকশা থেকে নেমে বাড়ির ফটকে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মুকুলের পিঠ ও কোমরে গুলি লেগেছে, তার অবস্থা গুরুতর।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে, এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ