বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
জুলাই আন্দোলনে সরকারের কিছু ভুল ছিল: সজীব ওয়াজেদ জয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:২৮ পিএম

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় স্বীকার করেছেন যে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

এপি জানায়, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ওই সময় দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় বহু মানুষ নিহত হয়।

জাতিসংঘের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এপি জানায়, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন। তবে জয় সাক্ষাৎকারে বলেন, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার হিসাব অনুযায়ী প্রায় ৮০০ জন নিহত হয়েছিলেন।

ওয়াশিংটন ডিসি থেকে দেওয়া সাক্ষাৎকারে জয় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও মত প্রকাশ করেন। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে সেটি গ্রহণযোগ্য হবে না।’

তিনি আরও যোগ করেন, ‘অন্তর্বর্তী সরকার যদি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ আবারও রাজনৈতিক অস্থিরতায় পড়বে। এখন যা ঘটছে, তা আমার মা শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার রাজনৈতিক কৌশল।’

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এটি হবে সেই গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন—যে অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। তার পদত্যাগের তিন দিন পর ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেন এবং আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দেন।

তথ্যসূত্র: এপি

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  সজীব ওয়াজেদ জয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close