বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পাটগ্রামে ৪১৬ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯:১৩ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির সময় ৪১৬ বস্তা রাসায়নিক সার জব্দ করে পুলিশে দেয় এলাকার সচেতন জনগণ। এ ঘটনায় বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।   

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাইপাস মোড়ে এসব সার জব্দ করা হয়।  

জানা যায়, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বরাদ্দকৃত টিএসপি, ইউরিয়া ও পটাসসহ মোট ৪১৬ বস্তা সার উপজেলার বিসিআইসি সার ডিলার মেসার্স অগ্রণী ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুক হোসেন লালমনিরহাট জেলা বাফার গোডাউন থেকে উত্তোলন করে পাটগ্রাম নিয়ে আসেন। বরাদ্দকৃত সার বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স অগ্রণী ট্রেডার্স তার পাটগ্রাম থানা পাড়ার গোডাউনে আনলোড না করে অতি গোপনে বাইপাস মোড় এলাকায় ট্রাক থেকে ভ্যানগাড়িতে করে দহগ্রাম ও কুচলিবাড়ীসহ বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করেন। এ খবর শুনে স্থানীয় কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস, পাটগ্রাম থানার ওসি মো. মিজানুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে অবগত করা হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সার জব্দ করে। এসময় ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীকে ৬ মাস কারাদণ্ড অনাদায়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে শ্রীরামপুর ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হবে।  
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘সারের কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় সেজন্য কৃষি ও কৃষকের স্বার্থে আমাদের সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে এবং এই ধরনের অভিযান চলমান থাকবে।

স্বদেশ প্রতিদিন/রাফি


আরও সংবাদ   বিষয়:  সারজব্দ   পাটগ্রাম   জরিমানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close