সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      
ফোনে নাম সেভ করেছিলেন ‘মোটু’—এই কারণেই স্বামীকে তালাক দিলেন স্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৪:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আপনি কি আদর করে স্ত্রীকে ‘মোটু’ বা ‘গুলুমুলু’ বলে ডাকেন? তাহলে এখনই সতর্ক হোন! কারণ, তুরস্কে এক ব্যক্তি নিজের ফোনে স্ত্রীর নাম সেভ করেছিলেন ‘Chubby-চাবি’ নামে—যার মানে দাঁড়ায় ‘মোটা’ বা ‘গুলুমুলু’।

এই নামটি যদিও তার কাছে ভালোবাসার প্রকাশ ছিল, কিন্তু স্ত্রী সেটিকে অপমানজনক হিসেবে নিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন, এবং অবশেষে তাঁদের সম্পর্কের ইতি ঘটে।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহের খবরে বলা হয়েছে, তুরস্কের ওই ব্যক্তি তাঁর মোবাইল ফোনের কনট্যাক্টে স্ত্রীর নাম সেভ করেছিলেন ‘চাবি’ নাম দিয়ে। এই ঘটনাকে আদালত ‘অসম্মানজনক’ ও ‘বিবাহের জন্য ক্ষতিকর’ বলে রায় দিয়েছেন।

পশ্চিম তুরস্কের উশাক প্রদেশের ওই নারী এই ঘটনার পর স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের মামলা করেন। অন্যদিকে স্বামী পাল্টা মামলা করে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। তাঁদের সন্তান রয়েছে বলে জানা গেছে, তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আদালতের শুনানিতে ওই নারী জানান, তাঁর স্বামী বারবার তাঁকে হুমকি দিয়ে বার্তা পাঠাতেন। এক বার্তায় তিনি লিখেছিলেন, ‘দূর হও, তোমাকে আর দেখতে চাই না।’ আরেকটিতে বলেছিলেন, ‘তোমার মুখ শয়তানকে দেখাও গে।’ এ ছাড়া তিনি নিজের বাবার অস্ত্রোপচারের খরচ বাবদ স্ত্রীর কাছ থেকে টাকা দাবি করেন।

শুনানির সময় আদালতে সবচেয়ে আলোচিত হয় স্বামীর ফোনে স্ত্রীর নাম ‘তোম্বিক তুর্কি ভাষার এই শব্দের অর্থ মোটা) নামে সংরক্ষিত থাকার বিষয়টি। ওই নারীর দাবি, এই ডাকনাম তাঁকে অপমান করেছে এবং তাঁদের সম্পর্ক ভেঙে দিয়েছে। আদালত তাঁর দাবিকে সমর্থন করে জানায়, ওই নাম ও বার্তাগুলো ‘মানসিক ও অর্থনৈতিক সহিংসতা’র শামিল।

অন্যদিকে স্বামী দাবি করেন, তাঁর স্ত্রী অন্য এক পুরুষকে বাড়িতে এনেছিলেন। কিন্তু তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কেবল একটি বই পৌঁছে দিতে গিয়েছিলেন এবং তাঁদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলেনি। আদালত রায়ে বলে, স্বামীর অপমানজনক ভাষা ও অর্থনৈতিক চাপ ছিল আরও গুরুতর। তাই মূল দায় তাঁরই।

তুর্কি আইনে কারও মর্যাদা বা ব্যক্তিগত সম্মান আঘাত করে এমন ভাষা বা আচরণের জন্য, সেটা বার্তা মারফত হোক বা সরাসরি, দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। শেষ পর্যন্ত দম্পতির বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। স্ত্রীর বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ খারিজ করা হয়। স্বামীকে তাঁর সাবেক স্ত্রীকে মানসিক ও আর্থিক ক্ষতিপূরণ দিতে আদেশ দেওয়া হয়।

ক্ষতিপূরণের অঙ্ক প্রকাশ করা হয়নি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে একজন লিখেছেন, ‘মোটু বা গুলুমুলু ডাক আসলে বেশ মিষ্টি শোনায়। মোটা হওয়া কোনো অপরাধ না, আর মোটা বলে ডাকা সব সময় অপমানও নয়।’ আরেকজন বলেছেন, ‘এটা ন্যায্য রায়। স্বামী তাঁর স্ত্রীকে একের পর এক অপমানজনক বার্তা পাঠিয়েছে সেখানেই সীমা অতিক্রম করেছে।’

তৃতীয় এক ব্যক্তি মজা করে লিখেছেন, ‘আমার বন্ধুদের নম্বরগুলো এখনই যাচাই করব, যেন কোনো আপত্তিকর কিছু না থাকে।’

এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত মে মাসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক ব্যক্তি প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। কারণ, প্রেমিকার ফোনটি তাঁদের প্রথমবার একসঙ্গে যাওয়া এক হোটেলের কামরায় ওয়াইফাইয়ে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যায়।

এর ফলে সেই ব্যক্তি ধারণা করেন, নারীটি পূর্বে অন্য কারও সঙ্গে সেখানে গিয়েছিলেন এবং তাঁকে প্রতারণা করেছেন। অপমানিত হয়ে ওই নারী নিজের নির্দোষতা প্রমাণ করতে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে যোগাযোগ করেন।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  ফোনে নাম সেভ করেছিলেন ‘মোটু’—এই কারণেই স্বামীকে তালাক দিলেন স্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close