বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘোড়াশাল টোল প্লাজায় দুর্নীতি, ৫ কর্মচারী বরখাস্ত
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:২২ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজায় টোল আদায়ে অনিয়ম ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে পাঁচ কর্মচারীকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। দুর্নীতির প্রমাণ পাওয়ার পর গত ২১ অক্টোবর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন, সাব্বির, মো. ইমন হোসেন, নাসিম শেখ, মায়মুন হোসেন ও সাব্বির মোল্লা। টোল আদায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর।

সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নরসিংদী সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও চলমান।”

যশোর থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে ঘোড়াশাল হয়ে আসা চালক আজগর আলী ও কবির হোসেন অভিযোগ করে বলেন, “টোল প্লাজার কর্মচারীরা নির্ধারিত টোলের চেয়ে বেশি টাকা নিতেন। রিসিট চাইলে বলত ‘ভাংতি নাই, রিসিট লাগবে না, চলে যান।’ এভাবে আমাদের কাছ থেকে নিয়মিত বাড়তি টাকা আদায় করত।”

বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে সিস্টেম ইঞ্জিনিয়ার (মনিটরিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ) মোহাম্মদ ইয়াসিন বলেন, “প্রাতিষ্ঠানিক নীতিমালার কারণে অনুমতি ছাড়া মন্তব্য করা সম্ভব নয়।”

তবে সড়ক ও জনপদ বিভাগের (আরএইচডি) সিস্টেম ইঞ্জিনিয়ার মো. তানভীর ইসলাম জানান, “দুর্নীতির প্রমাণ পাওয়ায় দায়ী পাঁচ কর্মচারীকে ২১ অক্টোবর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম আর না ঘটে, সে বিষয়ে টোল পরিচালনাকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘোড়াশাল টোল প্লাজায় চলমান দুর্নীতির বিরুদ্ধে গৃহীত এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। 

তারা বলেন, “সরকারের দুর্নীতিবিরোধী শূন্য সহনশীল নীতির একটি ইতিবাচক উদাহরণ এটি।” একই সঙ্গে তারা দেশের সব টোল প্লাজা ও সরকারি সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঘোড়াশাল   টোল   প্লাজা   বরখাস্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close