বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
সালমান শাহর বাড়িতে সেদিন কারা এসেছিল বোরখা পরে ?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১২:০৬ পিএম

আজও জট খুলতে পারেনি বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা দীর্ঘ ২৯ বছর পর রূপ নিয়েছে হত্যা মামলায়। ছেলের ন্যায় বিচারের জন্য মা নীলা চৌধুরী সেই থেকে এখনও লড়ে যাচ্ছেন। 

সম্প্রতি নীলা চৌধুরী সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সব সময় তিনি বলে আসছেন সালমান আত্মহত্যা করতে পারে না, তাকে হত্যা করা হয়েছে। এটি নির্মম হত্যাকাণ্ড।
  
নীলা চৌধুরী বলেন, ‘আমরা প্রথমে খবর পাই সালমান অসুস্থ। কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেয়া হয়নি। দীর্ঘসময় অপেক্ষা করে রাখা হয়েছিল।’ 

এরপর তিনি কয়েকটি প্রশ্ন করে বলেন, ‘৫ সেপ্টেম্বর সামিরার মা কেন ঢাকা এসেছিল? বোরখা পরে ইমনের (সালমান শাহর ডাক নাম) বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে, সেই গাড়িতে কারা ছিল? আমরা পরে শুনেছি। তদন্ত করলে এগুলো সব বের হয়ে আসবে।’

নায়কের মা আরও বলেন, ‘আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল। কিন্তু গলায় কোনো দাগ ছিল না। ময়নাতদন্তের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেয়া হয়।’
 
সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, জাভেদ, ফারুক, আবদুস সাত্তার, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে রহস্যজনক মৃত্যু হয় চিত্রনায়ক সালমান শাহর। এতোদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলেছে একাধিক তদন্ত কমিটি। সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে।ফলে দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। 


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  সালমানশাহর   বাড়ি   বোরখা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close