নওগাঁর বদলগাছীতে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে কালীপূজা। জমকালো আয়োজনে দেবী কালীকে বিদায় জানালো ভক্তরা। এ সময় নেচে-গেয়ে, ঢাক-ঢোল আর কণ্ঠমধুর গান-বাদ্যে মুখরিত হয়ে উঠেছিল পুরো এলাকা।
গতকাল বুধবার (২২ অক্টোবর) রাত ৯টায় উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় কালীপূজার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমাকে বিদায় জানান স্থানীয় সনাতনী ধর্মের অনুসারীরা।
বিসর্জন উপলক্ষে উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডাপুর বাজার কালীমন্দির থেকে শোভাযাত্রা বের হয়। এসময় তরুণ-তরুণীদের অংশগ্রহণে নাচ, গান ও ঢোলের তালে তালে মুখর হয়ে ওঠে বাজার মণ্ডপ প্রাঙ্গণসহ পুরো এলাকা।
স্থানীয় ভক্তরা বলেন, “এটা শুধু পূজা নয়, এটা সনাতনীদের সংস্কৃতির অংশ। এই উৎসব আনন্দ দেয়, তেমনি আবার কষ্টও হয় মা-কে বিদায় দিতে।”
এছাড়াও আয়োজক ও স্থানীয়রা জানান, উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল সন্তোষজনক।