বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১২:৪৯ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ১:১৫ PM
রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় সিফাত নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ার ঘটনায় প্রশাসনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। এতে মহাখালী থেকে বিজয় সরণি ও আসাদগেট হয়ে ফার্মগেটমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একইভাবে ফার্মগেট থেকে বিজয় সরণিগামী যানবাহনও আটকে পড়েছে। হঠাৎ অবরোধে রাজধানীর অন্যতম ব্যস্ত এ সড়কে তীব্র যানজট ও ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের সামনে লরিচাপায় সিফাত নামে এক মাদ্রাসাছাত্র নিহত হন। ঘটনার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। বুধবার দুপুরে তারা এক ঘণ্টার জন্য একই স্থানে সড়ক অবরোধও করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বুধবারের আন্দোলনের সময় প্রশাসনের কিছু কর্মকর্তা তাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। এর প্রতিবাদে এবং প্রশাসনের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবিতে বৃহস্পতিবারের এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, ফলে ওই এলাকায় যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ফার্মগেট   সড়ক অবরোধ   যান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close