বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেতাদের সঙ্গে ছবি শেয়ার করার একদিনের মধ্যে গ্রেফতার সাবেক পিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:৫৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন (৫২)কে পুলিশ গ্রেফতার করেছে।

মামলার এক বছর পর বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আদালতের পাশের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর হোসেন তুহিন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এ দীর্ঘদিন পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেইসঙ্গে তিনি রংপুর মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের একজন সদস্য ও অর্থদাতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিনভর রংপুরে বিভিন্ন মামলা পরিচালনা করে মোটরসাইকেলে যাচ্ছিলেন তুহিন। সন্ধ্যা ৬টার দিকে রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাশে কেরামতিয়া মসজিদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় মোটরসাইকেলসহ তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অ্যাডভোকেট তুহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন দমন ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় দুটি এবং তাজহাট থানায় একটি মামলা রয়েছে। তিনি এজাহারভুক্ত আসামি। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

গত বছরের ১০ অক্টোবর কোতোয়ালী ও তাজহাট থানায় এবং এ বছরের ৯ মে কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা হয়। জুলাই অভ্যুত্থানের পর তার পিপিশিপ বাতিল হয়। এরপরেও তিনি নিয়মিত আদালতে যেতেন ও মামলা পরিচালনা করতেন।

২০১৬ সালের ২১ অক্টোবর রংপুর মহানগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের সঙ্গে মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন দেন জাহাঙ্গীর হোসেন তুহিন। মঙ্গলবার (২১ অক্টোবর) সেই ছবিটি পুনরায় শেয়ার করে লেখেন ‘২০১৬ সালে ঢাকায় তোলা ছবি।’ এর একদিন পরেই তাকে গ্রেফতার করা হলো।

জুলাইয়ের অভ্যুত্থানের পর থেকে সাফিউর রহমান সফি আত্মগোপনে রয়েছেন এবং তাকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে, তুষার কান্তি মণ্ডলকে গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজধানীর সাভার থেকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  নেতাদের সঙ্গে ছবি   শেয়ার করা   একদিনের মধ্যে   গ্রেফতার   সাবেক পিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close