বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
শাপলা প্রতীকের আইনি ব্যাখ্যা পেলে অন্য প্রতীক বিবেচনা করবে এনসিপি : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৩:১৫ AM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন ‘শাপলা’ প্রতীক পাবে না—এ বিষয়ে নির্বাচন কমিশনের আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা চেয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আইনি ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত অন্য কোনো প্রতীক বিবেচনা করা হবে না।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। নিবন্ধন প্রক্রিয়া, জাতীয় লীগ নামে নতুন একটি দলকে নিবন্ধন দেওয়া এবং শাপলা প্রতীক ইস্যু—সবকিছুই আমরা উপদেষ্টার কাছে তুলে ধরেছি। ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের ভূমিকা ও কমিশনের নিয়োগ প্রক্রিয়াও আমাদের আলোচনায় এসেছে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “প্রতীক ছাড়া আমাদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। আমরা অন্য কোনো প্রতীক নিতে রাজি নই। শাপলা প্রতীক কেন দেওয়া হবে না—এর আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা যদি নির্বাচন কমিশন দিতে পারে, তখনই আমরা বিকল্প প্রতীক বিবেচনা করব। তার আগ পর্যন্ত বিষয়টি শুধু প্রতীকের নয়, এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন।”



স্বদেশ প্রতিদিন / কেআইকে

আরও সংবাদ   বিষয়:  শাপলা   প্রতীক   আইন   নাহিদইসলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close