সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
তালতলীতে একই ব্যক্তির বিরুদ্ধে দুই ধর্ষণ মামলা, এলাকায় চাঞ্চল্য
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:৫৯ AM

বরগুনার তালতলীতে মোকলেস মোল্লা(৫৯) নামের একই ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুই ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) তালতলী থানায় দুই ভুক্তভোগীর বাবা-মা পৃথকভাবে মামলা করেন। অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার সকিনা এলাকার মৃত আলমগীর মোল্লার ছেলে মোকলেস মোল্লা। এর আগে গত ৬ অক্টোবর ও ৪ অক্টোবর, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকায় এই দুই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুদ্বয়ের বয়স যথাক্রমে দশ বছর ও নয় বছর।

প্রথম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৪ অক্টোবর দুপুরে প্রতিবেশী মোকলেছ মোল্লা দশ বছরের শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে ডেকে নেয়। পরে ঘরের বারান্দায় ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঐ শিশুর বাবা ধর্ষণের বিচার চেয়ে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

একই এলাকার অন্য মামলায় নয় বছর বয়সী শিশুটির মা অভিযোগ করেন, ৬ অক্টোবর বিকেলে তিনি স্বামীর সঙ্গে স্থানীয় বাজারে ঔষধ কিনতে যান। এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় মোকলেছ মোল্লা শিশুটির ঘরে প্রবেশ করে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী ওই দুই শিশুর পরিবারের সদস্যরা ধর্ষণের বিষয় জানতে পেরে প্রতিবেশী মোকলেছ মোল্লাকে অভিযুক্ত করে তালতলী থানায় পৃথক দুটি ধর্ষণ মামলা দায়ের করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত মোকলেছ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন শিশুকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিত বলে অভিযোগ রয়েছে। তবে এত বড় ঘটনার পরও সে এখনো পলাতক থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন,“অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী দুই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।”


স্বদেশ প্রতিদিন / কেআইকে

আরও সংবাদ   বিষয়:  তালতলী   ব্যক্তি   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close