বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুড়িগ্রামে আলোচনা সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১০:০৩ পিএম
জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুড়িগ্রামে আলোচনা সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুড়িগ্রামে আলোচনা সভা

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের মোটরযান পরিদর্শক নুরুস সাফা সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা। 

এসময় অন্যান্যদের মধ্যে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মুহাইমেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আহ্বায়ক মোঃ মকবুল হোসেনসহ বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থী বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী উভয়ের সচেতনতা জরুরি। শহরের যানজট কমাতে পৃথক স্থানে একটি কোচ স্ট্যান্ড ও একটি ট্রাক স্ট্যান্ড স্থাপনসহ ব্যাটারি চালিত যানবাহনের নিয়ন্ত্রণকল্পে আলোচনা করা হয়। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার আহ্বান জানানো হয়। 

স্বদেশ প্রতিদিন/নিয়াজ






আরও সংবাদ   বিষয়:  জাতীয় নিরাপদ সড়ক দিবস   কুড়িগ্রাম   আলোচনা সভা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close