বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, চেয়েছে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপি সরাসরি তত্ত্বাবধায়ক সরকার দাবি না করলেও, তারা চায় অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো দায়িত্ব পালন করে।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা ইস্যুতে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য থাকায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়নের দিকে গেলে এই সংশয় কেটে যাবে।

তিনি আরও জানান, আগামী নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনের বিভিন্ন দিক এখন থেকে প্রধান উপদেষ্টা নিজেই ঘনিষ্ঠভাবে মনিটরিং করবেন।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সেনাপ্রধানসহ সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদের সাবজেলে রাখার বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই।

এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং জনগণকে তা বিশ্বাস করাতে হবে।”

এ ছাড়া, সরকারের মধ্যে যদি কোনো দলীয় ব্যক্তি থাকেন, তাদের অপসারণেরও দাবি জানিয়েছে বিএনপি।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  বিএনপি   তত্ত্বাবধায়ক   সরকার   নিরপেক্ষ   অন্তর্বর্তী   সরকার   আসিফ নজরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close