শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কেরালায় রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই দেবে গেল হেলিপ্যাড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:৪৬ পিএম

কেরালায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে কেরালার প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণের পর অতিরিক্ত ভারে হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি, রাষ্ট্রপতিও সম্পূর্ণ নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন।

স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অবতরণের সঙ্গে সঙ্গে হেলিপ্যাডের মাটি ও কংক্রিট দেবে গেলে তাৎক্ষণিকভাবে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কাজ শুরু করে এবং হেলিকপ্টারটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

কেরালা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,“শেষ মুহূর্তে প্রামাদমকে অবতরণের স্থান হিসেবে নির্ধারণ করা হয়। মঙ্গলবার গভীর রাতে হেলিপ্যাডটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু কংক্রিট পুরোপুরি সেট না হওয়ায় অবতরণের সময় হেলিকপ্টারের ওজনের চাপ নিতে পারেনি এটি।”

তিনি আরও জানান, হেলিকপ্টারের চাকা মাটিতে ছোঁয়ার সঙ্গে সঙ্গে নিচে গর্তের মতো অবস্থা সৃষ্টি হয়।

চার দিনের কেরালা সফরে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হেলিকপ্টারটি অবতরণের পর কিছু সময়ের মধ্যেই পেছনের অংশ দেবে যায়। ভিডিওতে দেখা যায়, দমকল ও পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে গিয়ে হেলিকপ্টারটি বিপজ্জনক স্থান থেকে সরিয়ে নিচ্ছেন।

সূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  কেরালা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close