বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ল্যুভর মিউজিয়ামে চুরি হওয়া গয়নার দাম প্রকাশ করল ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরাসি প্রসিকিউটর লর বেকো জানিয়েছেন, প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হওয়া গয়নার মোট মূল্য ৮৮ মিলিয়ন ইউরো। তিনি বলেন, এই অর্থ অনেক হলেও, এর চেয়ে বড় ক্ষতি হয়েছে ফ্রান্সের ঐতিহাসিক ঐতিহ্যের।

চুরি হওয়া গয়নার মধ্যে রয়েছে নেপোলিয়নের স্ত্রীকে উপহার দেওয়া হীরা ও পান্নার নেকলেস, নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির ব্যবহৃত টায়ারা, রানী মেরি-আমেলির মালিকানাধীন বিভিন্ন গয়না।

এই সব গয়নার ঐতিহাসিক মূল্য অপরিসীম। রবিবার সকালে মিউজিয়াম খোলার পর ডাকাতরা আট মিনিটেরও কম সময়ে পাওয়ার টুল ব্যবহার করে পুরো অভিযানে সফল হয়।

দুই দিনেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো ডাকাতরা ধরা পড়েনি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চুরি হওয়া গয়নাগুলো ইতিমধ্যেই বাজারে বিক্রি বা গলানো হতে পারে। প্রসিকিউটর বেকো জানিয়েছেন, গয়নার আনুমানিক মূল্য প্রকাশের উদ্দেশ্য হলো, ডাকাতরা যেন এগুলো নষ্ট না করে; এটি তাদের ‘দ্বিতীয়বার ভাবতে’ বাধ্য করবে।

তদন্তে জানা গেছে, ডাকাতরা সম্রাজ্ঞী ইউজেনির একটি ক্ষতিগ্রস্ত মুকুট ফেলে যায়। চোরেরা চারজন মুখোশধারী এবং যান্ত্রিক লিফটযুক্ত ট্রাক ব্যবহার করে সাইন নদীর পাশে অবস্থিত গ্যালেরি দ’অ্যাপোলোতে প্রবেশ করে। দুইজন কাচ কেটে প্রথম তলায় ঢুকে ভেতরে থাকা নিরাপত্তাকর্মীদের হুমকি দেখিয়ে পুরো ভবন খালি করায়।

চোরেরা মিউজিয়ামের বাইরে তাদের ব্যবহৃত গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেন, যা এক কর্মীর দ্রুত হস্তক্ষেপে থামানো যায়। এরপর তারা স্কুটার চড়ে পালিয়ে যান।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই ডাকাতিকে ‘ফ্রান্সের ঐতিহ্যের ওপর আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।

ঘটনার পর দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ল্যুভরের প্রতি তিনটি কক্ষের একটিতে সিসিটিভি ছিল না এবং ঘটনার সময় অ্যালার্ম সিস্টেমও সক্রিয় ছিল না।

জাস্টিস মিনিস্টার জেরাল্ড ডারমানিন বলেন, “নিরাপত্তা প্রটোকল ব্যর্থ হয়েছে। চোরেরা ট্রাক নিয়ে সরাসরি মিউজিয়ামে প্রবেশ করতে পেরেছে, যা ফ্রান্সের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। তারা পেশাদার দল এবং খুব দ্রুত ও সুসংগঠিতভাবে কাজ করেছে।”

সূত্র: বিবিসি


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ল্যুভর মিউজিয়াম   গয়না   ফ্রান্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close