বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও দিতে হবে ভাড়া!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ২:২৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোরেলের যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনে প্রবেশের পর ট্রেনে না চড়েও বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া দিতে হবে। নতুন এই নিয়ম সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এর আগে কোনো যাত্রী স্টেশনে প্রবেশের পর পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। তবে নতুন নিয়মে সে সুবিধা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন এলাকায় এই সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে।

নোটিশে লেখা রয়েছে, ‘সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।’
স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলেও দিতে হবে টাকা!

নতুন নিয়ম সম্পর্কে জানতে চাইলে কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখন থেকে স্টেশনের ভেতরে গিয়ে ফ্রি এক্সিট নেওয়া যাবে না। গতকাল থেকে নিয়মটি কার্যকর হয়েছে।’

তবে এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, তিনি এই নিয়ম সম্পর্কে জানেন না। তারা বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছেন।

এদিকে, স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও ১০০ টাকা কাটা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের ফেসবুক গ্রুপে এই বিষয়ে একটি পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকে বলেন, হঠাৎ জরুরি প্রয়োজনে স্টেশন থেকে বের হতে হলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকেও ১০০ টাকা কাটা অন্যায়। কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, যাত্রীদের ভাড়া ফাঁকি ঠেকাতে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার জন্য ১০০ টাকা নির্ধারণ করা অযৌক্তিক।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ



স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:   স্টেশন   ঢুকে   মেট্রোরেল   না চড়লেও   দিতে হবে   ভাড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close