প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৮:৪৭ পিএম

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য ন্যায়সঙ্গত নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে কাজ করছে বেতন কমিশন। চারটি অনলাইন প্রশ্নমালার মাধ্যমে প্রাপ্ত সর্বসাধারণের মতামত ও সুপারিশ বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
কমিশন জানিয়েছে, এসোসিয়েশন ও সমিতির সঙ্গে বৈঠক করে তাদের মতামতও সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে এবং আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন সরকারকে পেশ করা সম্ভব হবে।
উল্লেখ্য, ১-১৫ অক্টোবর নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সমিতি—চারটি ক্যাটাগরির মাধ্যমে অনলাইনে মতামত সংগ্রহ করা হয়েছিল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ