বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে গণমাধ্যমের পোর্টাল বন্ধ করা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:৩৭ পিএম আপডেট: ২৩.১০.২০২৫ ৪:৪৩ PM

অনলাইন জুয়া ও অনিরাপদ কনটেন্টের বিজ্ঞাপন প্রচারে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের সতর্কবার্তা উপেক্ষা করে কিছু অনলাইন গণমাধ্যমে এমন বিজ্ঞাপন প্রচার অব্যাহত থাকায় যেকোনো সময় বিনা নোটিশে এসব পোর্টাল বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অনুষ্ঠিত ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সভায় তিনি এ সতর্কতা দেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “আমরা গত পরশু পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু গতকাল পর্যন্ত আমাদের তালিকায় দেখা গেছে—যুগান্তর, ভোরের কাগজ, ইনকিলাব, মানবকণ্ঠ, জাগো নিউজ, বাংলাদেশ ২৪ অনলাইন, আওয়ার নিউজ ২৪—এ ধরনের কিছু পোর্টাল এখনও জুয়ার বিজ্ঞাপন ও অনিরাপদ কনটেন্ট প্রচার করছে।”

তিনি আরও বলেন, “আমরা একাধিকবার নোটিশ দিয়েছি। এবার আর কোনো প্রকাশ্য নোটিশ দেওয়া হবে না। যেকোনো সময় এসব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে।”

সভায় অনলাইন জুয়া বন্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও চ্যালেঞ্জ তুলে ধরেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, সরকার ওয়েব ক্রলিংয়ের মাধ্যমে (ইন্টারনেট থেকে স্বয়ংক্রিয় তথ্য সংগ্রহ) জুয়ার সঙ্গে জড়িত এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) অ্যাকাউন্টগুলো শনাক্ত করছে। মে মাস থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৮২০টি এমএফএস নম্বর এবং ১ হাজার ৩৩১টি ওয়েব পোর্টালের লিংক শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, “যখনই একটি নম্বর ব্লক করা হয়, তখন নতুন আইপি ব্যবহার করে বা ওয়েবসাইটের নাম সামান্য পরিবর্তন করে আবার একই কার্যক্রম শুরু করা হয়। এমনকি এমএফএস বা ওয়েবলিংক বন্ধ করার পরও তারা নতুন অ্যাপ তৈরি করছে, যেগুলোর অনেকই এপিকে আকারে বিতরণ করা হয়।”

এই পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে তিনি বলেন, “এসব গ্রুপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘প্লেয়ার’ হিসেবে যুক্ত করতে হবে, যাতে চক্রগুলোকে শনাক্ত ও ধরতে সহজ হয়।”

তিনি আরও যোগ করেন, “দেশে জুয়া ও পর্নোগ্রাফি রোধে সরকার একা নয়—সব পক্ষের সক্রিয় ভূমিকা জরুরি।”

সভায় বিটিআরসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), এমএফএস কোম্পানি এবং মোবাইল অপারেটরদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জুয়া   পোর্টাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close