প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪:১২ পিএম

সংগৃহীত ছবি
গ্রামীণ মাটির রাস্তা সংস্কারসহ মোট ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৮৮ কোটি টাকা।
এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১ হাজার ৮৮৫ কোটি ৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৫৩ কোটি ২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫০ কোটি টাকা।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:
১. রেজিলিয়েন্স স্ট্রেংদেনিং থ্রো অ্যাগ্রি-ফুড সিস্টেম ট্রান্সফরমেশন প্রকল্প
২. খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন
৩. জামালপুর শহরের নগর স্থাপত্য পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্প
৪. গাজীপুর সিটি করপোরেশনের ১-৫ নম্বর জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ
৫. উত্তরা লেক উন্নয়ন প্রকল্প
৬. অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ
৭. কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-মির্জাপুর–টোক জেলা মহাসড়ক উন্নীতকরণ
৮. বিএসটিআই পদার্থ ও রসায়ন পরীক্ষাগার সম্প্রসারণ প্রকল্প
৯. ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প
১০. পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর
১১. রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেট পুনর্বাসন ও মানোন্নয়ন
১২. রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেট পুনর্বাসন
১৩. মানোন্নয়ন প্রকল্প