বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “৩৫-৪০ শতাংশ ভোট পেয়ে কেউ (শেখ হাসিনা) সরকার গঠন করে, তারপর সংবিধানকে নিজেদের খেলার মাঠ বানায়—এটা চলতে পারে না। ৪০ শতাংশ ভোটের সরকার হলে বাকি ৬০ শতাংশ ভোটের মূল্য কোথায়?”

সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে থেকেও পরাধীন ছিলাম। চব্বিশের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম দেশ সঠিক পথে এগোবে, কিন্তু আজকের বাস্তবতায় সেই প্রত্যাশা পূরণ হয়নি।”

মুফতি ফয়জুল করীম বলেন, “আমরা পাঁচ দফা দাবির মাধ্যমে আন্দোলন শুরু করেছি। ৩১টি দল ঐকমত্য কমিশনে অংশ নিয়েছে, তার মধ্যে ২৫টি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় বাস্তবায়নে তালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “আগামীতে পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না। আওয়ামী লীগ নিজেদের দেশের মালিক আর জনগণকে দাস মনে করেছে। তাদের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই খুন-গুম করা হয়েছে। উন্নয়নের গল্প শুনিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, অথচ দেশের ব্যাংকগুলো খালি, টাকা বিদেশে পাচার করা হয়েছে। বৈদেশিক ঋণের চাপে দেশের অগ্রযাত্রা থমকে যাচ্ছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা নজীর আহমদ। উদ্বোধন করেন জেলা দক্ষিণের সভাপতি মাওলানা ইউসুফ ভূঁইয়া।

জেলা সেক্রেটারি এইচ. এম. কাউছার আহমাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, মাওলানা ফিরোজ আলম, মাওলানা আবু নাছের, মুদ্দাচ্ছির হোসাইন, নুরুদ্দিন আমানতপুরী, ইকবাল হোসাইন, মুহা. আবদুল মুকিত, দিদার হোসাইন ও মু. ওলী উল্যাহসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close