বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে ৪৭ বার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১২:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। গাজার সরকারি মিডিয়া অফিসের অভিযোগ, ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েল কমপক্ষে ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে। এই সহিংসতায় এ পর্যন্ত ৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১৪৩ জন আহত হয়েছে।

গতকাল রবিবার প্রকাশিত এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে বেসামরিকদের ওপর সরাসরি গুলি চালানো, ইচ্ছাকৃত গোলাবর্ষণ এবং কয়েকজন বেসামরিক নাগরিককে গ্রেফতার করার মতো ঘটনা।

গাজা কর্তৃপক্ষ জাতিসংঘ এবং চুক্তির মধ্যস্থতাকারী পক্ষগুলোর কাছে অবিলম্বে হস্তক্ষেপ করে ইসরায়েলকে তাদের আগ্রাসন বন্ধ করতে এবং নিরস্ত্র বেসামরিকদের রক্ষা করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে।

রবিবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে দক্ষিণে রাফা এবং উত্তরে জাবালিয়া উল্লেখযোগ্য। এই হামলায় কমপক্ষে দু'জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

যদিও চুক্তিতে গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার দেওয়ার কথা ছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, রাফা ক্রসিং বন্ধ থাকবে যতক্ষণ না হামাস গাজায় থাকা মৃত বন্দিদের সমস্ত দেহ হস্তান্তর করছে। এই ক্রসিংটি গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।

অন্যদিকে, নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে যে তার মন্ত্রিসভা হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনার পরই তিনি সেনাবাহিনীকে গাজায় জোরালো পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচাই আদরাই দাবি করেছেন, সামরিক বাহিনীর পদক্ষেপগুলো ছিল যুদ্ধবিরতির চরম লঙ্ঘনের জবাব। তিনি আরও হুমকি দিয়েছেন যে ইসরায়েল দৃঢ় ও শক্তিশালীভাবে জবাব দেবে।

ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে গাজার ভেতরে তাদের বাহিনীর ওপর রকেট ও স্নাইপার হামলা চালানোর অভিযোগ এনেছে।

তবে, হামাস এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে যুদ্ধবিরতির মেনে চলার পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, রাফা এলাকায় কোনো ঘটনা বা সংঘর্ষ হয়েছে বলে তাদের জানা নেই।

ইসরায়েলের এই সাম্প্রতিক হামলাগুলো ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। এই যুদ্ধবিরতির ফলেই গাজায় সীমিত মানবিক সহায়তা প্রবেশ করতে পারছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের দুই বছরের যুদ্ধে এ পর্যন্ত ৬৮,১৫৯ জন নিহত এবং ১,৭০,২০৩ জন আহত হয়েছে। এই যুদ্ধে ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গাজার অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং প্রায় পুরো জনসংখ্যা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

সূত্র: প্রেস টিভি

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   ইসরায়েল   যুদ্ধবিরতি   চুক্তি   ভেঙেছে   ৪৭ বার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close