বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
মোহাম্মদপুরে কুখ্যাত ‘রক্তচোষা জনি’ চক্রের সহযোগী ‘রগকাটা সুমন’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ২:১৯ AM

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী ‘রক্তচোষা জনি’র অন্যতম সহযোগী ‘রগকাটা’ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ।

তিনি জানান, গ্রেপ্তারকৃত রগকাটা সুমন ওরফে চায়না সুমন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সম্প্রতি ঢাকা উদ্যান এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জনি ও তার গ্রুপের বিরুদ্ধে। এমন কি সম্প্রতি এক নারীকেও কুপিয়েছে এই চক্রটি।

গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে অস্ত্র, দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   কুখ্যাত   রক্তচোষা   জনি   চক্র   সহযোগী   রগকাটা   সুমন   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close