বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আধুনিক রূপনগর গড়ার প্রত্যয়ে এস এ সিদ্দিক সাজুর মতবিনিময় সভা
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:৪৪ পিএম

তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ঢাকা-১৪ আসনের রূপনগর এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালের বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু।

আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রূপনগর আবাসিক এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এ সিদ্দিক সাজু বলেন, “জিয়া পরিবারের দল বিএনপি- এ দেশের সাধারণ মানুষের দল। আমরা সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। রূপনগর এলাকার মানুষ আপনাদের সমস্যার তালিকা তৈরি করুন- বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আপনাদের প্রতিটি সমস্যার সমাধান করা হবে।”

তিনি আরো বলেন, “বিএনপি ক্ষমতায় এলে মিরপুরের মানুষের জীবনমান উন্নয়নে স্কুল, কলেজ ও ৫০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন জনকল্যাণ সমিতি, রূপনগর আবাসিক এলাকার উপদেষ্টা ফিরোজুল আহসান এবং সার্বিক পরিচালনা করেন পল্লবী থানা ছাত্রদলের সাবেক নেতা হাসান ফয়েজ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাঞ্চ -১ ফরহাদ হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নওয়াব আলী, সাবেক সভাপতি যুবরাজ, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শমসের আলী জিয়া, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রাজীব আহম্মেদ, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাঁশার ভূঁইয়া, শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান দেওয়ান, দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তফা বেপারী, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আক্তার পলাশ, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিরাজ, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর আবু বক্কর সিদ্দিক মাকসুদ, ৯৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফছার আলম খান সেলিম।

আরো উপস্থিত ছিলেন, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. শামীম, বর্তমান যুগ্ম আহ্বায়ক খোকন, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে এম ইয়াহিয়া সামী, শাহ্আলী থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম রায়হান, শাহ্আলী থানা শ্রমিকদলের আহ্বায়ক মাভেল ভূঁইয়া, শাহ্আলী থানা কৃষক দলের সদস্য সচিব লিটন কাজী, শাহ্আলী থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মাসুদ রহমান মাসুদ, রূপনগর থানা বিএনপি নেতা ইউসুফ মাদবর, শ্রমিক দলের রুহুল আমিন, মোশাররফ, বীথী বেগম, দারুস সালাম থানা বিএনপি নেতা এস এম তামজীদ হোসেন, দারুস সালাম থানা যুবদল নেতা সাব্বির হোসেন রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  রূপনগর   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close