সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      
আগুন নিয়ন্ত্রণে, বিমানবন্দরের সব ফ্লাইট কার্যক্রম চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:৩৬ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৯:৪১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসায় সাময়িকভাবে বন্ধ থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট কার্যক্রম চালু হয়েছে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত এবং সমন্বিত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। অগ্নিকাণ্ডের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সমগ্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণকে তাদের সহযোগিতা ও ধৈর্যধারণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।

উল্লেখ্য, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিমানবন্দর   কার্গো ভিলেজ   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close