বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য অধিকার আদায় করবো: এলডিপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৯:২৯ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ১১:০৫ PM

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মহাসচিব ও পাঁচবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, এ দেশের ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত পালিয়ে যেতে বাধ্য করেছি। আমাদের জীবদ্দশায় এই স্বৈরাচারিণী ও তার দল আর কোনোদিন দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।

তিনি আরও বলেন, ভারত আমাদের ৪১টি নদীর প্রবাহ রোধ করে রেখেছে। আগামী নির্বাচনে ক্ষমতায় এলে আমরা ভারতের কাছ থেকে আমাদের পানির ন্যায্য অধিকার আদায় করবো। যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, তাদের মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই সনদের বক্তব্যগুলো এখনই বাস্তবায়ন সম্ভব নয়। আগামী সংসদেই তা বাস্তবায়ন করতে হবে। ভালো ও যোগ্য লোকদের সংসদে পাঠাতে পারলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায়বিচার পাবে। দেশে যারা ভারতের দালালি করছে এবং ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে, তাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রতীক ছাতা—এটি উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলার প্রতীক। আমাদের প্রার্থী বিল্লাল মিয়াজি একজন সৎ ও ভালো মানুষ, তার পাশে থাকুন। বিএনপির সঙ্গে জোটগত নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে, এই আসনটি বিল্লাল মিয়াজিকে দেওয়ার বিষয়ে আমরা তারেক রহমানের সঙ্গে কথা বলব।

তিনি নিয়মিত নামাজ আদায়, আল্লাহ ও রসুলের প্রতি ভালোবাসা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধান।

বিশেষ অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, চাঁদপুর-২ আসনের বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ও এলডিপির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজি।

সভা সঞ্চালনা করেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. মহিবউল্ল্যা খোকন।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা এলডিপির সভাপতি অধ্যাপক কারিমা খাতুন, কেন্দ্রীয় এলডিপির আইনবিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মিলু, কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের এসএল আল মামুন, গণতান্ত্রিক ছাত্রদলের কাজী কামরুল ইসলাম এবং ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার।

স্বদেশ প্রতিদিন/এনআর 

আরও সংবাদ   বিষয়:  এলডিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close