বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রাগের বশে বিবাহবিচ্ছেদের কথা বলেছিলাম: মাহিয়া মাহি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি দেড় বছর আগে ঘোষণা দিয়েছিলেন যে, তার রাজনীতিক স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই ঘোষণা দেওয়ার পর থেকে দুজনকে আর একসঙ্গে জনসম্মুখে দেখা যায়নি। এরপর থেকে মাহি ও রাকিব নিজেদের মতো করে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন।

এদিকে কয়েক মাস ধরে মাহি রয়েছেন যুক্তরাষ্ট্রে, আর স্বামী রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না। দেড় বছর পর এসে মাহি বলছেন, তার ডিভোর্স হয়নি।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মহা ধুমধাম করে সেই বিয়ের আয়োজন করা হয়। অপুর সঙ্গে মাহির সেই সংসার টিকেছিল পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী। দেড় বছর আগে ঘোষণা দেন রাকিবের সঙ্গেও তার বিচ্ছেদ হয়েছে।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী রাকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়ে মাহির ভাষ্য ছিল এ রকম, ‘আমরা দুজনই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’

এদিকে সম্প্রতি সাবেক স্বামী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন মাহিয়া মাহি। বিষয়টি নিয়ে যেদিন এবার গণমাধ্যমে মুখ খুললেন তিনি।

রাকিবের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী বলেছিলেন, ‘রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।’

মাহি বলেছেন, তাদের ডিভোর্স হয়নি।

তাহলে বিচ্ছেদের ঘোষণা কেন দিয়েছিলেন?

এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।’ 

মাহি এখন যুক্তরাষ্ট্রে থাকলে রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না। তাই অনেকে জানতে চেয়েছেন, একসঙ্গে ফ্রেমবন্দী হলেন কীভাবে?

বিষয়টি ব্যাখ্যা করে মাহি বলেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল–বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রকিব সরকার। আমরা ভালো আছি।’


‘অন্তর্যামী’ প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, এর শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকায়। নির্মাণের দায়িত্বে রয়েছেন পরিচালক সৈকিত নাসির। মূল কাহিনি তৈরি হয়েছে মাহিয়া মাহি এবং ৯ বছর বয়সী শিশুশিল্পী মাবশুকে কেন্দ্র করে। আর এই শিশুশিল্পীই ‘অন্তর্যামী’ হিসেবে বিশেষ ভূমিকায় থাকছেন।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে প্রায় দেড় বছর আগে তিনি জানান, রাকিবের সঙ্গে তার দাম্পত্য সম্পর্কের ইতি ঘটেছে। দম্পতির সংসারে রয়েছে এক পুত্রসন্তান।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ


আরও সংবাদ   বিষয়:  রাগের বশে বিবাহবিচ্ছেদের কথা বলেছিলাম: মাহিয়া মাহি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close