সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনায় যত বাধা আসুক না কেন, তা হাসিমুখে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউসে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা উল্লেখ করে সিইসি বলেন, “আমাদের লক্ষ্য, নির্বাচন যেন নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর হয়। পথে যত চ্যালেঞ্জই আসুক, আমরা হাসিমুখে তা সামাল দেব।”
আমরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করছি উল্লেখ করে তিনি আরও বলেন, “নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”