বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সালাহউদ্দিনের মাথায় ছাতা ধরে প্রশংসিত মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১০:২৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্জিত আচরণ ও ভদ্র রাজনীতির উদাহরণ হিসেবে পরিচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও আলোচনায়। 

গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের মাথায় ছাতা ধরে রাখেন তিনি।

অনুষ্ঠান চলাকালে হালকা বৃষ্টি হচ্ছিল। সে সময় সালাহউদ্দিন আহমেদ সনদে স্বাক্ষর করছিলেন। পাশে দাঁড়িয়ে থাকা মির্জা ফখরুল নিজ হাতে ছাতা ধরে রাখেন, যাতে সালাহউদ্দিন বা সনদটি ভিজে না যায়।

এই সাধারণ অথচ সৌজন্যমূলক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষও মহাসচিবের এমন দায়িত্বশীল ও মানবিক দৃষ্টান্তকে দলের ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক হিসেবে দেখছেন।

বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারে ধরা পড়া এই দৃশ্যকে অনেকে বিএনপির ভদ্র রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সালাহউদ্দিন   মির্জা ফখরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close