বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভূরুঙ্গামারী সিমান্তে পুশইনের সময় নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক
ভূরুঙ্গামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করার সময় নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের খুটামারা সীমান্তের সোনাহাট স্থলবন্দরের পাশ থেকে তাদের আটক করা হয়। এরপর তাদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- রফিউলের ছেলে রবিউল আলম (২০), ইসমাইল হোসেনের স্ত্রী আমনা বেগম (২৮) ও তার সন্তান আজিজ (১৫), আবু (৭), শাফা (৬) এবং রিফা (৯); নুর আলমের স্ত্রী রজিয়া (২১) ও তার কন্যা নুর শাহিদা (২); এছাড়া আরও রয়েছেন মত আলতাফ হাসানের ছেলে ইমাম হাসন (৪৮), আব্দুল মালকের ছেলে শফিউল্লাহ (১৮) এবং মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ নবী হাসান (১৫)। প্রথমে তারা নিজেদের কক্সবাজারের কলাতলী এলাকার বাসিন্দা বলে পরিচয় দিলেও জিজ্ঞাসাবাদে পরে তারা মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা বলে স্বীকার করেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালেই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০১১ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন এলাকা দিয়ে এসব রোহিঙ্গাকে পুশ-ইন করে। পরে তারা সোনাহাট স্থলবন্দর–কচাকাটা সড়কের আমতলী এলাকায় ঘোরাফেরা করছিলেন। সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল সন্দেহ হলে তাদের আটক করে। আটক রোহিঙ্গারা জানান, প্রায় এক বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আসাম রাজ্যে যান তারা।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, আটককৃতদের পরিচয় ও উদ্দেশ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হকও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিষয়ে পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।

স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  ভূরুঙ্গামারী   সিমান্ত   পুশইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close