বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
চট্টগ্রামে টেক্সটাইল কারখানার আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:১২ পিএম

প্রায় ১৭ ঘণ্টার প্রচেষ্টার পর অবশেষে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি টেক্সটাইল কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস নিশ্চিত করে বলছে, ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর মোট ২৬টি ইউনিটের টানা রাতভর যৌথ অভিযানের পর শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুন পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে বলেও জানানো হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট অগ্নি নির্বাপণের কাজ অব্যাহত রেখেছে। ভবনের বিভিন্ন স্থানে এখনো ধোঁয়া ও ছিটেফোঁটা আগুন দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন পুরোপুরি নেভানোর কাজ করছে।

আগুনে আটতলা বিশিষ্ট ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানার ভবনটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, চিকিৎসাসেবায় ব্যবহৃত পোশাক ও সরঞ্জাম তৈরির এই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে।

গতকাল (বৃহস্পতিবার) দুপুর ২টা ১০ মিনিটের দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। প্রথমে অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়, পরে তা দ্রুত সপ্তম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্টেশন থেকে মোট ২৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে আগুনের ভয়াবহতার কারণে তাদের কার্যক্রমে ধীরগতি হয়।

শুরুতেই সিইপিজেডে অবস্থানরত সেনাবাহিনীর একটি টিম ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয়। বিকেল সাড়ে ৫টার দিকে নৌবাহিনীর পাঁচটি এবং পরবর্তী সময় বিমানবাহিনীর একটি ইউনিটও অংশ নেয়।

সন্ধ্যার পর আগুন ক্রমে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তীব্র উত্তাপে আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকার পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা ভবনটি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন।

একপর্যায়ে আগুনের তীব্রতায় ভবনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত অষ্টম তলার কিছু অংশ ধসে পড়ে। তবে আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়েনি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান, দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর অবশেষে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ভবনের ভেতরে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলার কাজ চলছে। তিনি আরও বলেন, আগুনের উৎপত্তিস্থল ও সূত্রপাতের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ



আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   টেক্সটাইল   কারখানা   আগুন   ১৭ ঘণ্টা   নিয়ন্ত্রণে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close