বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ৯:০১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট, সঙ্গে সহযোগিতায় যোগ দিয়েছে নৌবাহিনীও।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ তলা ভবনের চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠানের ৭ তলায় আগুন লাগে এবং দ্রুত তা ৬ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং আগুনের তীব্রতার কারণে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বহুতল ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হচ্ছে, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। কারখানার ভেতরে কতজন শ্রমিক ছিলেন বা কেউ আটকা পড়েছেন কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, “ওই কারখানায় কোনো শ্রমিক বা কর্মচারী আটকা পড়েছেন কিনা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমাদের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, “চিকিৎসা সরঞ্জাম তৈরির ওই ভবনের দুই তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ধারণা করছি, ওই তলাগুলো গুদাম হিসেবে ব্যবহৃত হতো। আগুন লাগার পর বহু নারী শ্রমিককে সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে দেখা গেছে। এখন পর্যন্ত গুরুতর আহতের কোনো খবর পাওয়া যায়নি। এখনও সেখানে আগুন জ্বলছে।”


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   ইপিজেড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close