প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:৫০ পিএম

প্রতীকী ছবি
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ আহরণ করায় ৩ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে উপজেলা প্রশাসন, উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও উজিরপুর মডেল থানার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
সকাল ৬টার দিকে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী নিষিদ্ধকালীন সময়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে ইলিশ মাছ আহরণের অপরাধে প্রত্যেককে ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, “যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করবে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”